
মহামারি করোনা ভাইরাসের রোগ সৃষ্টির ক্ষমতা অনেকাংশে কমে এসেছে বলে দাবি করেছেন প্রখ্যাত অণুজীববিজ্ঞানী অধ্যাপক ড. বিজন কুমার শীল। দেশের মানুষের শরীরে দ্রুত গতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে, ফলে আগামী ২ মাসের মধ্যেই করোনার প্রকোপ কমে আসবে বলেও জানান তিনি। তবে এ জন্য অবশ্যই মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ এই অণুজীববিজ্ঞানীর। বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব বলেন তিনি।
দীর্ঘ ৩ দশক ধরে ভাইরাসের জীবন চক্র ও গতি প্রকৃতি নিয়ে কাজ করছেন প্রখ্যাত অণুজীববিজ্ঞানী বিজ্ঞানী অধ্যাপক ড.বিজন কুমার শীল। ২০০৩ সালে সার্স ভাইরাসের শনাক্ত পদ্ধতি দ্রুত আবিষ্কারের মাধ্যমে আলোচনায় আসা এই বিজ্ঞানী এখন কাজ করছেন মহামারি করোনা ভাইরাস নিয়ে।দেশে যখন করোনা ভাইরাস বিস্তার বাড়ছে লাফিয়ে লাফিয়ে, ঠিক সেই মুহূর্তে আশার বানি শোনালেন তিনি, জানালেন ক্রমেই দুর্বল হচ্ছে প্রাণঘাতি এই ভাইরাস।
সারা দুনিয়া দাপিয়ে বেড়ানো এই ভাইরাসের সংক্রমণ বাংলাদেশে এখন শীর্ষে অবস্থান করছে বলেও দাবি করেন এই বিজ্ঞানী।তবে, করোনা এখন আর মরণঘাতি রোগ নয় উল্লেখ করে, মনোবল চাঙ্গা রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়া ভয় না পেয়ে দৈনিক খাবার তালিকায় ভিটামিন সি বাড়ানোর পাশাপাশি পুষ্টিকর খাবার রাখার পরামর্শ দেন এই অণুজীব বিজ্ঞানী।
বাংলাটিভি/শহীদ



