অন্যান্যজনদুর্ভোগবাংলাদেশ

দেশে করোনা শনাক্ত এক লক্ষ ছাড়ালো, এ পর্যন্ত মৃত্যু ১,৩৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাস  আরো ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে । এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ৩৪৩ জনের। একই সময়ে নতুন করে আরো তিন হাজার ৮০৩ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে ১০২ তম দিনে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৯২ জনে।

বৃহস্পতিবার(১৮ই জুন)স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি আরো জানান গত ২৪ ঘণ্টায় আরো ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৫৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৬৭ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো তিন হাজার ৮০৩ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ২৯২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরো ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩৪৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো এক হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন।

সংবাদ সম্মেলনে, করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button