আওয়ামী লীগরাজনীতি

সাহারা খাতুন আইসিইউতে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর ইউনাইটে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বেশকিছু শারীরিক জটিলতার কারণে ২ জুন থেকে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) সাহারা খাতুনের ভাগনে ও ব্যক্তিগত সহকারী মজিবুর রহমান জানান, আজ (শুক্রবার) সকালে অবস্থার অবনতি হলে তাকে ওই হাসপাতালেই আইসিইউতে নেয়া হয়েছে।

তিনি অরো জানান, করোনা পরিস্থিতিতে হাসপাতালে ভর্তির পর নিয়মানুযায়ী তার করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি কোভিড পজিটিভ নন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দেশবাসীর দোয়া চেয়েছে তার পরিবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button