সারাদেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা আশংকাজনকহারে বাড়ছে

সারাদেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা আশংকাজনকহারে বাড়ছে। খুলনায় করোনা উপসর্গ নিয়ে জরিনা বেগম ও মো.আলী নামে দুইজনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে করোনায় আক্রান্ত হয়ে, আক্কাস আলী খান নামে এক কৃষক মারা যান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন।
মাদারীপুরে করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের আইসোলেশনে একজন এবং করোনা উপসর্গ নিয়ে চারজনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। বরিশালে ২ চিকিৎসক, ৪ সেবিকা, ১ জন স্টাফ, ৮ পুলিশ সদস্য ও একজন র্যাব সদস্যসহ ৩৩ জন করোনা শনাক্ত হয়েছেন।পাবনায় গেল ২৪ ঘন্টায় আরো ১৬ জনসহ জেলায় মোট করোনা পজিটিভি হয়েছেন ২৬১জন।কুমিল্লায় নতুন করে ১৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।মোট আক্রান্ত ২৩৭৮ জন। নতুন ৩ জনসহ এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ৬৬ জন।
এদিকে, ঝালকাঠি প্রেসক্লাবের সদস্য শহীদুল আলম, জেলা প্রশাসক কার্যালয়ের একজন এবং জজ কোর্টের একজনসহ নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ঝিনাইদহে নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। পঞ্চগড়ে এক পল্লী চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও গার্মেন্টস কর্মীসহ ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রাক্তের সংখ্যা ১১৮। মৃত্যু হয়েছে ৩ জনেরে
অন্যদিকে, শরীয়তপুরে গেল ২৪ ঘন্টায় ৯ জনের করোনা সংক্রমন পাওয়া গেছে। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় নতুন করে আরো ৭ জনের করোনা শনাক্ত করা হয়েছে। গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।



