দেশবাংলা

স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজবাড়ীতে অংকন দত্ত ওরফে ভাদু নামে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এখনো গ্রেফতার হয়নি কেউ।

পুলিশ জানায়, নেশা জাতীয় দ্রব্য এনে না দেয়ায়, অংকন দত্তকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার শুভ শীল, অন্তু কর্মকার ও ২৮ কলোনী এলাকার রিজভী। তারা অংকনকে অন্তু কর্মকারদের ভাড়া বাড়ীর ছাদে নিয়ে মারধোর  করে এবং মারের দৃশ্য ও জোরপূর্বক কিছু কথাবার্তা মোবাইলে ধারণ করে।

পরে এসব রেকর্ড মা-বাবার কাছে দেয়ার হুমকি দিয়ে, অংকনের কাছে ১০ হাজার টাকা দাবি করে তারা। টাকা দিতে না পারায় আরও দ দু’দফায় মারধোরের পর,পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শরীরে প্রচন্ড জ্বর নিয়ে মারা যায় অংকন।

এদিকে, জ্বর নিয়ে মারা যাওয়ার ফলে, স্বাস্থ্য বিভাগ তার নমুনা পরীক্ষা করলে, করোনায় আক্রান্ত ছিলনা বলে রিপোর্ট আসে। এরপর রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও, অদৃশ্য কারণে পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে অভিযোগ নিহতের স্বজনদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button