করোনায় বিভিন্ন দেশে ১,০৯৩ বাংলাদেশির মৃত্যু

বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত ১ হাজার ৯৩ জন প্রবাসী বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার শেষ খবর পাওয়া পর্যন্ত, বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রবাসী অধ্যুষিত দেশগুলোতে, নোভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে, মোট ১ হাজার ৯৩ জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়,বাংলাদেশ কূটনৈতিক মিশন এবং প্রবাসী বাংলাদেশীদের কাছে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, মৃতদের মধ্যে সৌদি আরবে ৩৫৫, যুক্তরাজ্যে ৩০৫ , যুক্তরাষ্ট্রে ২৭২ , সংযুক্ত আরব আমিরাতে ৫০ , কুয়েতে ৪০ এবং ইতালিতে ১৪ জন বাংলাদেশি মারা গেছেন।
অন্যদিকে, সিঙ্গাপুরে ২৬ হাজার, সৌদি আরবে ১৪ হাজার,কাতারে প্রায় ৪ হাজার এবং সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার প্রবাসী বাংলাদেশি বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত রয়েছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি করোনায় আক্রান্ত রয়েছেন।



