অন্যান্যবাংলাদেশ

চাহিদা থাকায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের দাম

করোনা সংকটে চাহিদা বাড়ায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। কেউ আতঙ্কে কেউ আবার ডাক্তারের পরামর্শে কিনছেন অক্সিজেন সিলিন্ডার। বিক্রেতাদের দাবি যোগানের চেয়ে চাহিদা বেশি থাকায় বেড়েছে এর দাম। তবে সংকটের এ মুহুর্তে অস্বাভাবি মুল্য বৃদ্ধিকে অমানবিক বলছেন বিশেজ্ঞরা।

দিন যত যাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। ভাইরাস সংক্রমণ জনিত শ্বাসকষ্ট থেকে জীবন রক্ষায় বাজার থেকে সিলিন্ডার ভর্তি অক্সিজেন সংগ্রহের দিকে ঝুঁকছেন অসংখ্য মানুষ। হাসপাতাল এবং ব্যক্তি পর্যায়ে এর ব্যবহার  বেড়েছে দ্বিগুণ হারে।

কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি ও অক্সিজেন সরবরাহে যুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা যায়, সংকটের কারণে ইতোমধ্যেই সিলিন্ডার ভর্তি অক্সিজেনের দাম বেড়েছে কয়েক গুণ। চাহিদা বেশি থাকায় চড়া দামেও মিলছে না জীবন রক্ষাকারী অক্সিজেন।

আবার, হাসপাতালে না নিয়ে কেউ কেউ বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন করোনা আক্রান্ত রোগীকে। ফলে ব্যক্তি পর্যায়েও বেড়েছে অক্সিজেনের চাহিদা। আর এই মহামারীকে পুজি করে একটি প্রতারক চক্র গড়ে বাড়তি সুবিধা নেয়ার অপচেষ্টা করছে বলে জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ।

দেশের এমন পরিস্থিতে মুল্য বৃদ্ধি অমানবিক উল্লেখ করে সবাইকে অক্সিজেন ব্যবহারে সতর্ক হবার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। করোনা মহামারীর মত কঠিন পরিস্থিতিতে  যারা এমন অমানবিক কাজ করছেন তাদের  আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

আরমান কায়সার, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button