বিশ্ববাংলা

ইতালীতে বৈধতা অর্জনে দূতাবাসের অসহযোগিতা: অভিযোগ প্রবাসীদের

ইতালীর বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের বৈধতা অর্জনে সাহায্য সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন প্রবাসীরা। গত ২০ মে অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে ইতালী সরকার।

দেশটিতে বসবাসরত ২০ হাজারেরও বেশি কাগজপত্রহীন বাংলাদেশি রয়েছেন, তারা বৈধতা পাওয়ার জন্য দূতাবাসের সনদের অপেক্ষায় আছেন। দূতাবাস প্রথমে দ্রুত প্রবাসীদের পাসপোর্ট ও সনদ সরবরাহের উদ্যোগ নিলেও, পরে প্রবাসীরা সামাজিক দূরত্ব মানছেন না, এমন অভিযোগ এনে দূতাবাস থেকে সনদ প্রদান স্থগিত করা হয়।

এদিকে, বৈধতা কার্যক্রমের নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে। এমতাবস্থায় প্রবাসীরা দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, দালালদেরকে সুযোগ করে দেয়ার জন্যই দূতাবাসের এই অসহযোগীতা।

কিন্তু, রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকদার এই অভিযোগ অস্বীকার করে জানান, দূতাবাসে দূর্ণীতি বা দালালের কোনো সুযোগ নেই। প্রবাসীরা স্বাস্থ্যবিধি মানছেন না বলেই, এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button