বিশ্ববাংলা

২৭৩ বাংলাদেশিকে স্বাগত জানালেন স্পেন প্রবাসীরা

বাংলাদেশ থেকে ফেরা ২৭৩ প্রবাসীকে স্পেনের বিমানবন্দরে স্বাগত জানালেন প্রবাসীরা।

জানা যায়, গত শুক্রবার দেশে আটকে পড়া প্রবাসীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪ ১ ০ ৯ স্পেনের বারাখাছ বিমানবন্দরে পৌঁছুলে তাদেরকে স্বাগত জানান, স্পেনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মোঃ মোতাসিমুল ইসলামসহ, বিভিন্ন প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রবাসীদের পরিবারগুলো। দীর্ঘদিন বাংলাদেশে আটকে থাকার পর স্পেন পৌঁছুতে পেরে তারা অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় প্রবাসীরা এই বিশেষ ফ্লাইট পরিচালনায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button