বিশ্ববাংলা
করোনা: সৌদিতে ৪ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

গত মার্চ মাস থেকে শুরু করে এ পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশি ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক মারা গেছেন। গত ৩১ মার্চ মদীনার একটি হাসপাতালে মারা যান যশোরের ডাক্তার আফাক হোসেন মোল্লা।
১৯ মে জেদ্দার বিন লাদেন পলি ক্লিনিকে মারা যান, চট্টগ্রামের ডাক্তার আব্দুর রহিম। ১৩ জুন রিয়াদের বদরুদ্দিন পলি ক্লিনিকে মারা যান ডাক্তার মোঃ আনোয়ারুল হাসান এবং ১৬ জুন মারা যান মদীনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডাক্তার মোঃ গোলাম মোস্তফা।
এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সৌদি আরবে প্রায় ৪০০ বাংলাদেশি মারা গেছেন। এত বিপুল সংখ্যক রেমিট্যান্স যোদ্ধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মৃত্যুতে, সৌদি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



