আওয়ামী লীগরাজনীতি

আক্রান্তের সংখ্যা বাড়লে হাসপাতালে চিকিৎসা দেয়া কঠিন হবে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়লে হাসপাতালে চিকিৎসা দেয়া কঠিন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে আসা চীনা বিশেষজ্ঞ দলকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানোর সময় এ কথা জানান তিনি।

এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, চিকিৎসক দল চীনে পৌঁছানোর পর পরিদর্শনের বিস্তারিত প্রতিবেদন পাঠালে বাংলাদেশের করোনা চিকিৎসায় ইতিবাচক ভূমিকা রাখবে। করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের উদ্যোগ নিয়ে চীনা চিকিৎসক দল সন্তুষ্ট বলেও জানান জাহিদ মালেক।

তিনি বলেন, ‘করোনায় যে হারে প্রতিদিন রোগী বাড়ছে তাতে মানুষ অধিক সচেতন না হলে সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ হয়ে যাবে। এ কারণে করোনা মোকাবিলায় মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।’ এ সময় তিনি করোনা মোকাবিলায় স্বাস্থ্যখাতে বাজেট আরও বাড়ানো প্রয়োজন বলেও মন্তব্য করেন।

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে চীন ভ্যাকসিন আবিষ্কার করতে পারলে স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশকে অগ্রাধিকার দিতে আহ্বান জানালে চীনা রাষ্ট্রদূত জানান ভ্যাকসিন নিয়ে চীন বাংলাদেশের পাশে থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button