অন্যান্যবাংলাদেশ

করোনা নিয়ন্ত্রণে দরকার কঠোর লকডাউন

বাংলাদেশে এখনো করোনাভাইরাস সংক্রমণের চূড়ায় পৌঁছায়নি চীনা বিশেষজ্ঞ দলের এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং রোগতত্ত্ব বিভাগের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ। তার মতে দেশে করোনার হটস্পটগুলো একসাথে লকডাউন করে আইসোলেশনের ব্যবস্থা নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পরিদর্শন ও করোনা রোধে সহায়তা দিতে ৮ জুন ঢাকায় আসে ১০ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল। এরপর আজ সোমবার দুপুরে চীনে ফিরে যায় দলটি। যাওয়ার আগে তারা জানায় বাংলাদেশে এখনো করোনাভাইরাস সংক্রমণের চূড়ায় পৌঁছায়নি।

একইসঙ্গে বাংলাদেশে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে হতাশাও প্রকাশ করেছেন চীনা বিশেষজ্ঞ দলের সদস্যরা। চীনা বিশেষজ্ঞ দলের বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং আইইডিসিআরের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ। এই বিশেষজ্ঞের মতে এখন পর্যন্ত করোনা প্রতিরোধে সফল হতে পারেনি সরকার।

এছাড়া, চীনা বিশেষজ্ঞ দল জনসচেতনতার অভাবকে বাংলাদেশের অন্যতম সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। তারা বলেছেন পরিস্থিতি মোকাবিলায় অবশ্যই পরিকল্পিত ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লকডাউন করত হবে।

আসাদ রিয়েল, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button