অন্যান্যবাংলাদেশ

কাবাডি ফেডারেশনের সভাপতির পদ নিতে অস্বীকৃতি জানালেন আইজিপি

রেওয়াজ অনুসারে পুলিশের আইজিপি কাবাডি ফেডারেশনের সভাপতির পদ অলঙ্কৃত করে থাকেন। পদাধিকার বলে, এ দায়িত্ব তার নেয়ার কথা থাকলেও; সে পথে হাঁটেননি পুলিশের নতুন আইজিপি। এতোদিন ধরে এভাবেই চলে আসছিলো সব কিছু। কিন্তু এতো বছরের রেওয়াজে এবার বাধ সাধলেন বেনজীর আহমেদ।

র‌্যাবের মহাপরিচালক থেকে পুলিশের আইজিপি হলেও কাবাডি ফেডারেশনের দায়িত্ব নিতে চাননি তিনি। কারণ, র‌্যাবের মহাপরিচালক থাকার সময় থেকেই বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। একই সঙ্গে নবগঠিত দক্ষিণ এশিয়ান দাবা কাউন্সিলরেরও প্রথম সভাপতি তিনি। আর এ কারণেই দুটি ফেডারেশনের দায়িত্ব নিতে চাননি বেনজীর।

তার এবং আন্তর্জাতিক দাবা সংস্থা (ফিদে)’র অনুরোধে দাবা’তেই রেখে দেয়া হচ্ছে বেনজীর আহমেদকে। একই সঙ্গে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায়, নতুন অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

যেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন আগের দায়িত্বরতরাই। সহ সভাপতি হিসেবে থাকছেন ৪ জন, আর যুগ্ম সম্পাদক ২ এবং কোষাধ্যক্ষ পদে একজনকে দায়িত্ব দেয়া হয়েছে। কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে আছেন ১৭ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button