বিশ্ববাংলা
দুবাইয়ে সন্তষ প্রকাশ করেছেন বাংলাদেশি ব্যাবসায়ীরা

দুবাইতে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ায় বাংলাদেশি ব্যাবসায়ীরা সন্তষ প্রকাশ করেছেন। জুন মাসের প্রথম সাপ্তাহে দুবাই সরকার ব্যবসা-বাণিজ্য দোকানপাট সবকিছু খোলার অনুমতি দেয়।
২৩ জুন থেকে বিদেশ ভ্রমণে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। আর আগামী ৭ জুলাই থেকে পর্যটকদের স্বাগত জানাবে দুবাই। সরকারের সুপরিকল্পিত পদক্ষেপ, আর জনগণের সচেতনতার কারনেই দুবাই দ্রুত করোনা মোকাবেলায় সক্ষম হচ্ছে বলে মন্তব্য করেন প্রবাসীরা।
এদিকে, আমিরাতে শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণায়, আমিরাত সরকারকে অভিনন্দন জানিয়েছেন, দুবাইয়ের বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী, আল আবির বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারী এবং ইয়াকুব সৈনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব সৈনিক।
শেখ ফয়সাল সিদ্দিকী, দুবাই প্রতিনিধি



