বিশ্ববাংলা

আমিরাতে ক্ষতির মুখে বাংলাদেশি গার্মেন্টস ব্যাবসায়ীরা

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গার্মেন্টস ব্যাবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। চলতি মৌসুমে তাদের  প্রায় ৩৪ কোটি টাকা লোকসান হয়েছে।

জানা যায়, আমিরাতের সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন গার্মেন্টস ব্যাবসায়ীরা, করোনা ভাইরাসের কারণে ঠিকমতো ব্যাবসা করতে না পারায়, চলতি মৌসুমে তাদের  প্রায় ৩৪ কোটি টাকা লোকসান হয়েছে। ফলে, গার্মেন্টস শিল্পের সাথে জড়িত প্রায় ১০ হাজার বাংলাদেশি শ্রমিকরাও এর দ্বারা প্রভাবিত হচ্ছেন।

লকডাউনে স্কুল কলেজ বন্ধ থাকায় যারা ইউনিফর্ম উৎপাদনের সাথে জড়িত ছিলেন, তাদের কেনাবেচা বন্ধ হয়ে আছে। সেইসাথে পণ্যের আমদানী রপ্তানীর সকল আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ায়, ব্যাপক লোকসানের মুখে এসব তৈরী পোশাক নির্মাতারা।

এছাড়া,সরকারী কার্যক্রম পূরোদমে চালু না হওয়ায়, অনেক প্রতিষ্ঠানের মালিকরা তাদের লাইসেন্স নবায়ন করতে পারছেন না।

সংশ্লিষ্ট খবর

Back to top button