সৌদিতে কারফিউ শিথিল করলেও হতাশ ব্যাবসায়ীরা

সৌদি আরবে কারফিউ শিথিল করে সব মসজিদ খুলে দিলেও, হজ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি দেশটির সরকার। তবে, ক্রেতা না পেয়ে, ব্যাবসায়ীরা হতাশ।
দীর্ঘ ৩ মাস পর মক্কা এবং এর আশপাশের অঞ্চলের প্রায় দেড় হাজার মসজিদ খুলে দেয়া হয়েছে। জনজীবন এখন অনেকটাই স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি না দিলেও, সেলুনসহ ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হয়েছে। তবে, জনসমাগমের অভাবে ক্রেতা না পেয়ে, ব্যাবসায়ীরা হতাশ।
এদিকে, প্রতিবছর মুসলিমদের সর্বাপেক্ষা বড় জমায়েত হজ্জকে কেন্দ্র করে প্রবাসীরা যে বাড়তি রোজগার করেন, এবার তাও হচ্ছেনা। বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো সৌদি সরকারকে হজ্জের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে চাপ দিলেও, এখনও সিদ্ধান্ত নিতে পারেনি সৌদি সরকার।
ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ জানিয়েছে, শেষ মূহুর্তে হজ্জ অনুষ্ঠিত হলেও, প্রস্তুতি না থাকায় তারা অংশ নিতে পারবেন না।



