
গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৪১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২০৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৪৫ জনে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়।
নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪১২ জনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৫৪৫ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৮০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫জন।
এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ লাখ ৩ হাজার ৩৮৬ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৪ হাজার ৬৬২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৯ লাখ ৫৩ হাজার ৭৮০ জন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল পর্যন্ত করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাবে এই তথ্য জানা গেছে।



