অন্যান্যবাংলাদেশ

পূর্ব রাজাবাজারে আরো ৭ দিন থাকছে লকডাউন

রাজধানীর পূর্ব রাজাবাজারে আরো ৭ দিন লকডাউন থাকছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।মঙ্গলবার সকালে রাজধানীর পূর্ব রাজাবাজারে সংক্রামক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম উদ্বোধন করে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, রাজধানীর অন্যান্য এলাকায় লকডাউনেও তারা মোটামুটি প্রস্তুত। তবে সে জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যাপিং পাওয়ার পর লকডাউন করার জন্য ৪৮-৭২ ঘণ্টা সময় লাগবে।

এছাড়া সংক্রামক বর্জ্য আলাদাভাবে সংরক্ষণের আহবান জানিয়ে মেয়র বলেন, সাধারণ বর্জ্যের সাথে কেউ সংক্রামক বর্জ্য রাখলে ৭ জুলাই থেকে ওই বাড়ি থেকে বর্জ্য নেবে না উত্তর সিটি করপোরেশন।

সংশ্লিষ্ট খবর

Back to top button