চুয়াডাঙ্গায় ইসলামী ব্যাংকের পাঁচ কর্মকর্তাসহ নতুন আক্রান্ত ৯

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯ জনসহ মোট ১৮৯ জন করোনা আক্রান্ত হয়েছে। এর মধ্যে জীবননগর ইসলামী ব্যাংক শাখার ৬ জন কর্মকর্তার শরীরের নমুনা পরীক্ষা করে ৫ জনের রির্পোটে করোনা পজিটিভ পাওয়া গেছে।
সম্প্রতি ইসলামী ব্যাংক শাখার সোলাইমান নামের একজন অফিস পিয়ন করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়। জীবননগরে ৫ জন ব্যাংক কর্মকর্তাসহ মোট ৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এদিকে আলমডাঙ্গায় ২ জন ও চুয়াডাঙ্গা সদরে ১ জন করোনা আক্রান্ত হয়েছে।
এখবর পাওয়া পর থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাংকের সকল কার্যক্রমকে স্থগিত করে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করা হয়। জীবননগর ইসলামী ব্যাংক সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলা একটি কৃষি সমৃদ্ধ এলাকা। এজন্য দেশের বিভিন্ন জেলা হতে এখানে মানুষের আনাগোনা বেশী।
অপরদিকে জীবননগর আম বাজারে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ব্যাবসায়ীরা ইসলামী ব্যাংকের এই শাখায় লেনদেন করে থাকে। জীবননগরের সচেতন মহলের দাবি করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি হওয়ার কারন জীবননগর আম বাজারে ব্যবসায়ীরা স্বাস্থ্য ঝুকি নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। এতে জীবননগরবাসী রয়েছে চরম ঝুকির মধ্যে রয়েছে বলে জানান তারা।
পরিস্থিতি দিন দিন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এজন্য উপজেলাবাসীকে নিরাপদ রাখার এই বাজারটিকে অনত্র সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মামুন মোল্লা, চুয়াডাঙ্গা প্রতিনিধি



