ঠাকুরগাঁওয়ে সুদ ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

করোনার মধ্যে কিস্তির টাকা দিতে না পারায়, মারপিট করে সুদ ব্যবসায়ী মনজুর আলম। সুদ ব্যবসায়ী মনুজুর আলমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার সহ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সামাজিক দূরত্ব রেখে শতাধিক হিন্দু জনগোষ্ঠী এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা আক্ষেপের সাথে বলেন, আমরা হিন্দু সম্প্রদায় বলে গত চারদিন আগে এ ঘটনা ঘটলে এবং ২১ তারিখে তিন জনকে আসামী করে মামলা করলে এখন পর্যন্ত আমরা সু বিচার পাইনি।
নিরুপায় হয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠী এ মানববন্ধন করি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কিছু সুদ ব্যবসায়ী একত্রিত হয়ে বিষয়টিকে নিরসনের চেষ্টা চালিয়েছেন বলে জানা যায়।
এ ব্যাপারে রানীশংকৈল থানা ওসি আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে, তদন্ত চলছে। অবশ্যই আসামীদের গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, ১৯ জুন সকাল ১১ সময় সুবল রায় ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হয়ে মীরডাংগী বাজারে আসছিলেন। পথের মধ্যে সুদ ব্যবসায়ী মুনজুর আলম সুবল রায় কে আটক করে এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হলে মুনজুর আলম কাঠ মিস্ত্রি সুবল রায়ের গলা চেপে ধরেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে সুবলকে উদ্ধার করে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করেন।
মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রতিনিধি



