বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অধিকার খর্ব করার চক্রান্ত করছে ট্রাম্প: ড. নীনা আহমেদ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশিসহ কৃষ্ণাঙ্গদের অধিকার খর্ব করার চক্রান্তে লিপ্ত রয়েছেন উল্লেখ করে, নভেম্বরের নির্বাচনে জো বাইডেনকে ভোট দিতে অনুরোধ করেছেন নীনা আহমেদ।

বাংলাদেশি আমেরিকান ড. নীনা আহমেদ ইতোপূর্বে বারাক ওবামার এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ড সম্পর্কিত উপদেষ্টা ছিলেন। এছাড়া তিনি ফিলাডেলফিয়া সিটির ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন। সম্প্রতি মনোনয়ন লাভের নির্বাচনে, নিকটতম প্রতিদ্বন্দ্বিকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে পেনসিলভানিয়া স্টেটের অডিটর জেনারেল পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

ডক্টর নীনা এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকায় আজকের বিপুল অর্জনগুলো সম্ভব হয়েছে এশিয়ান-আফ্রিকান আমেরিকানদের শ্রম ও বিপুল ত্যাগের বিনিময়ে। তাদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধে চলমান আন্দোলনের সাথে বাংলাদেশি আমেরিকারদেরও একাত্ম থাকতে হবে।

তিনি আরো বলেন, অভিবাসীদের রক্ত-ঘামে গড়ে উঠা এই আমেরিকা থেকে আমাদের মতকঠোর পরিশ্রমী ও মেধাবিদের তাড়িয়ে দেয়ার গভীর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গোপনে একটি টিম গঠন করেছেন যারাসিটিজেনশিপের আবেদনগুলো পর্যালোচনা করছে।

সামান্য একটু অসামঞ্জস্য মনে হলেই সিটিজেনশিপ কেড়ে নিয়ে অনেককে দেশ থেকেবের করে দেয়া হবে। এজন্যেই ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে সকলে ভোট দিয়ে জোবাইডেনকে জয়ী করতে অনুরোধ জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button