দেশবাংলা

আরও চার জেলায় রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি

ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভাব রুখতে দেশের আরও চার জেলার বিভিন্ন অংশকে রেড জোন চিহ্নিত করে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এসব এলাকায় লকডাউন পালন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলাগুলো হলো কক্সবাজার, খুলনা, মাগুরা ও হ‌বিগঞ্জ। জেলাগুলোর রেডজোন এলাকায় ২১ থেকে ১৬ জুলাই পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ সম্পর্কিত একটি আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয় শুধুমাত্র লাল অঞ্চল এলাকায় বর্ণিত সময়ের জন্য সাধারণ ছুটি কার্যকর থাকবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। তবে জরুরি পরিষেবা সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button