আওয়ামী লীগরাজনীতি

কারও কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করা হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিতরণের ভুলে বাসা-বাড়িতে বিদ্যুতের বাড়তি দাম গুণতে হচ্ছে, তবে কারও কাছ থেকে অতিরিক্ত বিল আদায় করা হবে না বলে জানিয়েছেন, বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

বুধবার দুপুরে ‘কোভিড-১৯ ও বাজেট ২০২০-২১ পর্যালোচনা: বিদ্যুৎ খাতে বন্টনের অগ্রাধিকার এবং বিকল্প প্রস্তাবনা’ শীর্ষক এক অনলাইন সংলাপে তিনি এ কথা জানান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডি এই সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী জানান, বাড়তি বিল সমন্বয়ের চেষ্টা করছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল নেয়া বন্ধ থাকায় এখন মানুষজনকে একসাথে তিন চার মাসের বিল দিতে হচ্ছে। অনেকে অভিযোগ করছেন মিটার না দেখে ইচ্ছামতো বিল ধরা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button