
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী এবং ১০ জন ঢাকা বিভাগের ও বাকি ২৯ জন অন্যান্য বিভাগের।
এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৬২১ জনের। আর মোট করোনা শনাক্ত হলেন ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি আরো জানান, করোনা ভাইরাস শনাক্তে মোট ৬৬টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৮৬ টি নমুনা সংগ্রহ করা হয় এবং পূর্বে সংগৃহীত নমুনাসহ ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট ৬ লাখ ৭৮ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৮৩৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫জন।



