
সরকারের সমন্বয়হীন ও অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫শে জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, করোনাভাইরাসের চেয়ে মানুষের মধ্যে চিকিৎসা না পাওয়ার আতঙ্কই বেশি। সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন “নো টেস্ট, নো করোনা” পলিসি নিয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, সারা দেশে করোনা টেস্ট ও চিকিৎসা সেবার বেহাল দলা ফুটে উঠেছে। কোথাও আইসিউ বেড নাই, অথচ উন্নয়ন দেখানো হচ্ছে। গত এক দশকে স্বাস্থ্য খাতে বাজেট কমানো হচ্ছে। চীনা বিশেষজ্ঞরাই বলে গেছেন যে করোনাভাইরাসে বাংলাদেশের কোনো প্রস্তুতি ছিল না। সরকার তাদের ব্যর্থতা ঢাকার জন্য মিথ্যচার করছে।
স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে তা প্রমাণ হয়ে গেছে। মানুষ পরীক্ষা করতে পারছে না। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।



