বিশ্ববাংলা
মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ১৩ বাংলাদেশিকে উদ্ধার

মালয়েশিয়ায় মানবপাচারের শিকার ১৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার কুলিম জেলা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আলোস্টারের কুলিমে তামান এমবিআই দেছাকু পাডাং সেরাই থেকে, তাদের উদ্ধার করে।
কুলিম জেলা পুলিশ সুপার আজহার বিন হাজী হাশিম জানান, মধ্যরাতে অভিযান চালিয়ে ঐ এলাকার একটি ঘর থেকে, ১৩ বাংলাদেশি, ৭ জন পাকিস্তানি এবং ৮ জন ভারতীয় নাগরিকসহ মোট ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের বয়স ২১ থেকে ৪৪ বছরের মধ্যে।
অভিযানের সময় ঘরটির পাহারাদার পালিয়ে গেলেও, সেখান থেকে একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মানবপাচার ও চোরাচালান আইনের ২০০৭ এর ৪৪ ধারায় মামলা করে তদন্ত শুরু করেছে, দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।



