আওয়ামী লীগরাজনীতি
দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট: কাদের

অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান স্পষ্ট, জানিয়ে ওবায়দুল কাদের বলেছেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যে কোন খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।
তিনি বলেন, দুর্নীতিবাজ ও অপরাধী যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবে না। এই সময় করোনার এই সংকটে বন্যার্তদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের আহবান জানান কাদের।



