অন্যান্যবাংলাদেশ

উন্মুক্ত হাটের পরিবর্তে বিকল্প উপায়ে কোরবানির পশু কেনাবেচার পরামর্শ

করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতিমধ্যে রাজধানীতে কোরবানির পশুর হাট ইজারার বিজ্ঞপ্তিও দিয়েছে কতৃপক্ষ। তবে, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা উন্মুক্ত স্থানে পশুর হাট বসলে সেখানে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা কঠিন হবে। তাই সংক্রমণ এড়াতে বিকল্প উপায়ে পশু কেনা-বেচার পরামর্শ দিয়েছেন তারা।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে ঈদুল আজহা উপলক্ষে এবার কোরবানির পশুর হাট বসানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও গত ২৫ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম জানিয়েছেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই বসবে পশুর হাট  ।

সে অনুযায়ী ইতিমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে পশুর হাট ইজারার বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। দক্ষিণে ১৪টি এবং উত্তরে ১০টি হাট বসানোর পরিকল্পনা নেয়া হয়েছে যা গত বছরের প্রায় সমান। তবে উন্মুক্তস্থানে কোরবানির পশুর হাট বসালে তা সংক্রমণ ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, পশু কেনা-বেচার ক্ষেত্রে বিকল্প উপায় বের করতে সংশ্লিষ্টদের প্রতি পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া করোনা মহামারী নিয়ন্ত্রণে যে কোন উপায়ে জনসমাগম এড়িয়ে চলার বিকল্প নেই বলেও জানিয়েছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button