দুর্নীতি করে কেউ ছাড় পাবে না: প্রধানমন্ত্রী

করোনা মহামারির কারণে অর্থনীতির উপর বিরূপ প্রভাব মোকাবেলায় ১ লাখ কোটি ৩ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা জানিয়ে উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় করোনা মহামারী মোকাবেলায় সরকারের যাবতীয় পদক্ষেপ সংসদে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতি মহামন্দার দ্বারপ্রান্তে।
তবে দেশের সব ধরনের মানুষ যাতে উপকৃত হয় সেজন্য বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করেছে বলে জানান তিনি। এছাড়া দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের দুনীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
করোনাভাইরাসে মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে, প্রাণঘাতী বৈশ্বিক মহামারির হাত থেকে দেশবাসী ও বিশ্ববাসী যেন মুক্তি পান এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
হাকিম মোড়ল, বাংলাটিভি



