
সরকারের আর্থিক প্রস্তাবসমূহ কার্যকরণ এবং কতিপয় বিদ্যমান আইন কর প্রস্তাব সংশোধন করে অর্থ বিল, ২০২০ সংশোধিত আকারে পাস করা হয়েছে। সোমবার জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থবিল-২০২০ জাতীয় সংসদে পাসের জন্য তুললে, তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে, জাতীয় সংসদের সরকারি ও বিরোধীদলীয় সদস্যরা অর্থ বিলের বিভিন্ন অংশের সংশোধনী প্রস্তাব এনে বক্তব্য রাখেন। এবারের বাজেট বাস্তবায়নে সরকার সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।
সরকারের আর্থিক প্রস্তাবসমূহ কার্যকরণ এবং কতিপয় বিদ্যমান আইন কর প্রস্তাব সংশোধন করে আজ সংসদে অর্থ বিল, ২০২০ সংশোধিত আকারে পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করেন। গত ১১ জুন তিনি বিলটি সংসদে উত্থাপন করেন। বিলে সরকারের আর্থিক প্রস্তাবাবলী, কর কাঠামোসহ এ সংক্রান্ত বিধান কার্যকর করার সুনির্দিষ্ট বিধান করা হয়েছে।
বিল পাসের প্রক্রিয়ায় এর ওপর সরকারি দলের অধ্যাপক আলী আশরাফ ও আবুল হাসান মাহমুদ আলী, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গাঁ, মজিবুল হক শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান, রওশন আরা মান্নান এবং বিএনপির হারুনুর রশীদের প্রস্তাবের পেক্ষিতে জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবসহ কয়েকটি সংশোধনী গ্রহণ করা হয়।



