বিশ্ববাংলা
লেবাননে সড়ক দূর্ঘটনায় বাংলাদেশি নিহত

লেবাননে সড়ক দূর্ঘটনায় জনি নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। গত শনিবার রাতে দেশটির জুনি জেলার প্রধান সড়কে জালা নামক স্থান থেকে, ঐ যুবকের ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
তবে, কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে এখনো কোন তথ্য জানা যায়নি। জনি দীর্ঘ ৬ বছর আগে জীবিকার তাগিদে একটি ক্লিনিং কোম্পানীর ভিসায়, লেবাননে পাড়ি জমায়। আশরাফিয়া এলাকায় ছোট একটি রুমে থাকতেন তিনি।
ধারনা করা হচ্ছে, সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পর, তার মরদেহ রাস্তায় রাতের অন্ধকারে পড়েছিল। ব্যস্ততম এই সড়কে পড়ে থাকায় মরদেহের ওপর দিয়ে অন্যান্য যানবাহন দ্রুতগতিতে চলাচল করার কারণে, দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।
নিহত জনি কুমিল্লা সদর থানার উলুচর এলাকার খোকন মিয়ার ছেলে।
বাবু সাহা, লেবানন প্রতিনিধি



