আওয়ামী লীগরাজনীতি

সবদেশের স্বাস্থ্যখাতই সমালোচনার মুখে: তথ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় প্রস্তুত ছিল না কোনো দেশই, সবদেশের স্বাস্থ্যখাতই আলোচনা-সমালোচনার মুখে পড়েছে, বাংলাদেশেও এর ব্যতিক্রম নয় বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যে সমালোচনা হয়েছে সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। এভাবেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, গণতন্ত্র এগিয়ে যায়। আমি মনেকরি সংসদের আলোচনাটি দায়িত্ব পালনে এবং গণতন্ত্রকে সংগত করার ক্ষেত্রেও সহায়ক। মাননীয় প্রধানমন্ত্রী কি করবেন সেটি মাননীয় প্রধানমন্ত্রীই বলতে পারবেন। অন্য কেউ বলার এখতিয়ার রাখে না, বলতে পারবেও না।

তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোসহ পৃথিবীর উন্নত দেশগুলোতেও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা থাকা সত্ত্বেও এবং তাদের অর্থনৈতিক সংগতি আমাদের চেয়েও অনেক ভালো থাকা সত্ত্বেও তারা করোনা মহামারি ঠিকভাবে সামাল দিতে পারেনি। কারণ এটার জন্য কেউই এমনকি চীনও প্রস্তুত ছিল না।

চীনে যে চিকিৎসক করোনাভাইরাসের বিষয়ে প্রথম সতর্কবার্তা দিয়েছিলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছিল ও তিনি পরে করোনাক্রান্ত হয়েই মারা গেছেন। প্রত্যেক দেশেই স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিস্থিতিতে নানাভাবে সমালোচনার সম্মুখীন হয়েছে। নেদারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী তো এই পরিস্থিতি সামাল দিতে না পেরে নিজেই পদত্যাগ করেছেন। জার্মানীর একজন প্রাদেশিক মন্ত্রী আত্মহত্যা করেছেন। আরো অনেক দেশেই এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button