অপরাধবাংলাদেশ

মাস্ক সরবরাহে দুর্নীতির অভিযোগে ৫ জনকে দুদকে তলব

স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহৃত মাস্ক, পিপিইসহ বিভিন্ন সামগ্রী সরবরাহে দুর্নীতির অভিযোগে জেএমআই গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৮ ও ৯ জুলাই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য প্রদানে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই বলে গণ্য করবে দুদক।

পাঁচজনের মধ্যে রয়েছেন যারা, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিঃ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সমন্বয়কারী মতিউর রহমান, এলান কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম আমিনকে আগামী ৮ জুলাই দুদকে হাজির হতে বলা হয়েছে।

আর মেডিটেক ইমেজিং লিমিটেডের পরিচালক হুমায়ুন কবির, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান ও লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে ৯ জুলাই দুদক কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button