বিশ্ববাংলা

৫২টি রুটে ফ্লাইট শুরুর ঘোষণা এমিরেটস এয়ার লাইন্সের

জুলাই মাসে ৫২টি রুটে ফ্লাইট শুরুর ঘোষণা দিয়েছে, এমিরেটস এয়ার লাইন্স। ফলে, এমিরেটসের নেটওয়ার্ক ৫২টি গন্তব্যে বিস্তৃত হবে। মঙ্গলবার এমিরেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই মাসে কায়রো, তিউনিস, গ্লাসগো এবং মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করবে এমিরেটস এয়ার লাইন্স।

এদিকে, বাংলাদেশে এমিরেটসের অফিস বন্ধ থাকায়, অনেক গ্রাহককে ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন যারা আগে টিকিট কিনলেও, লকডাউনের কারণে ভ্রমণ করতে না পেরে, রি-শিডিউল করতে চাইছেন।

তবে এমিরেটস জানিয়েছে, গ্রাহকদের সহায়তার জন্য শনি থেকে বৃহস্পতিবার অফিস সময়ে এয়ারলাইন্সটির কল সেন্টার খোলা থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button