আওয়ামী লীগরাজনীতি
চলতি সপ্তাহেই পাটকল শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে: পাট ও বস্ত্রমন্ত্রী

চলতি সপ্তাহের মধ্যেই পাটকল শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এছাড়া আগামী ৩ দিনের মধ্যেই পাটকল শ্রমিকদের পাওনা টাকার পরিমাণ নিরুপন করার কথাও জানান তিনি।
শুক্রবার এক ব্রিফিংয়ে পাটমন্ত্রী একথা বলেন। এসময় তিনি বলেন, পুরোনো প্রযুক্তি দিয়ে পাটকলে কাজ এগুচ্ছে না। অব্যাহত লোকসান হওয়ায় আধুনিয়কায়ন করতে এ খাতকে পিপিপিতে নেয়া হচ্ছে।
পাটমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একজন শ্রমিককেও অবহেলা করা হবে না। ২০১৫ সালের মজুরি কমিশনসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে শ্রমিকদের। এছাড়া শ্রমিকদের পুরো টাকা যেন খরচ না হয়ে যায়, সেজন্যই তাদের টাকা অর্ধেক নগদ এবং বাকি অর্ধেক সঞ্চয়পত্রের মাধ্যমে হিসেবে দেয়া হবে।



