
দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন। একই সময়ে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৬ জন। শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরো জানান, শুক্রবার পর্যন্ত দেশে করোনা শনাক্ত হওয়ার ১১৮তম দিনে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৯৬৮ জনে। অন্যদিকে, সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৬৮ হাজার ৪৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সারা বিশ্বে এরইমধ্যে ১ কোটি ১০ লক্ষ ছাড়িয়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। আর, এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজারের বেশি মানুষের। ইউরোপে আক্রান্ত ও মৃত্যুর হার কমলেও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার কিছু অঞ্চলে ক্রমাগত বেড়েই যাচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল।



