ভোলায় সরকারকে নিয়ে ফেসবুকে কূট্টক্তি করায় যুবক আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে কূট্টক্তি করে সরকার বিরোধী পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া ছোটন বিশ্বাস (৪৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃত ছোটন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অমূল্য বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে শুক্রবার দুপুরে ডিজিটাল আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তাকে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পদ্মামনসা গ্রামের তার বাড়ি থেকে আটক করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক জানান, প্রধানমন্ত্রী ও সরকারকে কুট্টক্তি করে ছোটন বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটার্স দেওয়ার অভিযোগে তাকে আমরা আটক করা হয়েছে। পরে শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানার এসআই মেজবা উদ্দিন বাদী হয়েছে ডিজিটাল আইনে মামলা দায়ের করে।
জুয়েল সাহা, ভোলা প্রতিনিধি



