বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

যশোরের বেনাপোল সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে বিএসএফের গুলিতে নিহত রিয়াজুল ইসলাম রিয়া নামে (২৮) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পাশ থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার(৩ জুলাই) দুপুর ১২ টায় পোর্টথানা পুলিশ ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের বাশঘাটা ক্যাম্পের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। আহত যুবক বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর গ্রামের কাঠু মোড়লের ছেলে।
বেনাপোলের ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার জানায়, ভারতের বাশঘাটা সীমান্তের বিপরীতে বেনাপোলের বাহাদুরপুর মাঠে টহলের সময় দেখতে পায় এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের পাশ থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। গলায় গুলিবিদ্ধ হয়ে সে মারা যায়।
বেনাপোল প্রতিনিধি, বাংলাটিভি



