বাহরাইনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ বিজনেস ফোরামের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইনে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড.নজরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন। বুধবার স্থানীয় সময় বিকাল ৪টায় রাষ্ট্রদূতের সঙ্গে এ সাক্ষাত পর্ব অনুষ্ঠিত হয়।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলামের আমন্ত্রণে এ সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নেতরা। বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক মকবুল আহমেদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এতে উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা, করোনাকালীন সংকটময় সময়ে প্রবাসীদের কল্যানে কাজ করায় এবং গত তিন মাসে বাহরাইনের সাথে কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখায় রাষ্ট্রদূতের প্রশংসা করেন। দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও শ্রম কাউন্সিলর শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন।
সম্রাট নজরুল, বাহরাইন প্রতিনিধি



