বিশ্ববাংলা

ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

বেনাপোল সীমান্তের ভারতীয় অংশে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে এক বাংলাদেশি যুবক মারা গেছেন। স্থানীয়দের অভিযোগ তাকে মাদক পাচারের অযুহাতে হত্যা করেছে বিএসএফ। নিহত রিয়াজুল বেনাপোল বন্দর থানার ধান্যখোলা গ্রামের কাটু মোড়লের ছেলে।

জানা যায়, গত শুক্রবার রিয়াজুল নামের ওই যুবক যশোর জেলার বেনাপোল বন্দর থানার ধাণ্যখোলা সীমান্ত হয়ে দেশে ফেরার পথে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ এর  একটি টহল দল তাকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

৪৯ বর্ডারগার্ড ব্যাটালিয়নের ধাণ্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার সারোয়ার হোসেন জানান, বিএসএফ রিয়াজুলকে হত্যা করে তার  লাশটি ধাণ্যখোলা সীমান্তে ফেলে রেখে চলে যায়। গ্রামের লোকজন সকালে মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখে বিজিবিকে খবর দেয়।

এ সময় তার পাশে ৫ কেজি পরিমাণ গাঁজাও পড়ে থাকতে দেখা যায়। পরে বিজিবি বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ রিয়াজুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button