বিশ্ববাংলা

রোম দূতাবাসের বিভ্রান্তিকর নোটিশে বিপাকে প্রবাসীরা

ইটালির রোম দূতাবাসের এক বিভ্রান্তিকর নোটিশে বিপাকে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালী সরকার ও বাংলাদেশ দূতাবাসের এ রকম পরস্পরবিরোধী প্রচারণায় দেশটির বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক বিভ্রান্তি দেখা দেয়।

জানা যায়, সম্প্রতি বাংলাদেশের রোম দূতাবাস থেকে একটি নোটিশের মাধ্যমে জানানো হয়, মেয়াদ শেষ হওয়া অভিবাসীদেরকে ইতালিতে প্রবেশ করতে রি-এন্ট্রি ভিসা নিতে হবে। অথচ দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, করোনা পরিস্থিতিতে ইতালীয় ডকুমেন্টের মেয়াদ শেষ হওয়া ব্যাক্তিরা আগস্টের শেষ তারিখ পর্যন্ত বিনা বাধায় ইতালিতে প্রবেশ করতে পারবেন।

এ বিষয়ে দূতাবাসের রোম ও মিলান শাখা থেকে জানানো হয়, ঢাকার ইতালীয় দূতাবাস থেকে রোমের বাংলাদেশ দূতাবাসকে ওই নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এটা সঠিক নয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button