আমিরাতে কাজ শুরু করেছে বাংলাদেশি নির্মাণ প্রতিষ্ঠানগুলো

লকডাউন তুলে দেয়ায় সংযুক্ত আরব আমিরাতে পুণরায় কাজ শুরু করেছে বাংলাদেশি নির্মাণ প্রতিষ্ঠানগুলো। বাড়তে শুরু করেছে এই দু’টি সেক্টরের কর্ম ব্যস্ততা।
জানা যায়, তেলসমৃদ্ধ ওই দেশটিতে নির্মাণ প্রতিষ্ঠান ও রিয়েল এস্টেট ব্যবসায় এগিয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর লকডাউন তুলে দেয়ায় আবারও বাড়তে শুরু করেছে এই দু’টি সেক্টরের কর্ম ব্যস্ততা।
এদিকে, তিনমাসের দীর্ঘ লকডাউনে শ্রমিকদের বেতন ও অন্যান্য কারণে ক্ষতির মুখ দেখেছিল এসব ব্যাবসা। লকডাউন তোলার পর আবার কাজ শুরু করেছে প্রতিষ্ঠানগুলো। তবে স্বাস্থ্যবিধি ও করোনাকালীন আইনের কঠোরতা থাকায় শতভাগ শ্রমিক কাজে পাঠাতে পারছে না দেশটির নির্মাণ প্রতিষ্ঠানগুলো।
কোনো কোনো প্রতিষ্ঠানে কাজ না থাকায় শ্রমিকদের বেতন বন্ধ রয়েছে। বিভিন্ন দপ্তরে আটকে গেছে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের বিবরণী। ফলে শ্রমিকদের বেতন ঠিকমতো পরিশোধ করা যাচ্ছে না।



