বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা হাস্যকর: কাদের

বিএনপির মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা, হাস্যকর বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
এসময় কাদের বলেন, লুটপাটের জন্য জনগণ যাদের প্রত্যাখান করেছে, অন্যকে দুর্নীতিবাজ বলা তাদের মানায় না। দেশের সার্বিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বিরোধী শক্ত অবস্থানের জন্য দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত। এবং তাঁর ব্যক্তিগত সততা দেশ-বিদেশে সমাদৃত ও প্রশংসিত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজ যেই হোক, শেখ হাসিনা সরকার শূন্য সহিষ্ণুতা নীতিতে অটল।
করোনা সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে বিএনপি তাদের চিরাচরিত নালিশের রাজনীতি আঁকড়ে ধরে আছে এবং এই করোনাকালেও তারা আজগবি তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন, ওবায়দুল কাদের।



