আইন-বিচারবাংলাদেশ

চিকিৎসা না দিয়ে রোগী ফেরতের অভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের

চিকিৎসা না দিয়ে রোগী ফেরত পাঠানো হাসপাতালগুলোর বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অভিযোগগুলো তদন্ত করে আগামী ২১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেইসঙ্গে চিকিৎসা না দিয়ে কোনো রোগীকে ফেরত পাঠানো হলে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে অভিযোগ গ্রহণের পদ্ধতি চালু করতে নির্দেশ দিয়েছেন।

পাশাপাশি বেসরকারি হাসপাতালে আইসিইউর অস্বাভাবিক মূল্য সংক্রান্ত অভিযোগ পেলে দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করতে বলেছেন আদালত।

এছাড়া ক্যান্সারসহ জটিল রোগের আক্রান্ত রোগীদের কোভিড থাকলে ৩৬ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে টেস্ট করে চিকিৎসা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button