অন্যান্যবাংলাদেশ

২,৭৪৪ কোটি টাকা ব্যায়ে ৯ প্রকল্পের অনুমোদন

দুই হাজার ৭৪৪ কোটি টাকা ব্যায়ে ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ভার্চুয়াল একনেকে সভায় এই অনুমোদন দেয়া হয়।

এসময় গণভবন থেকে একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। গণভবনে প্রধানমন্ত্রী ছাড়াও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন। অন্যদিকে শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী-সচিবগণ উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলো হল- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্প ও ‘ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং (প্রথম সংশোধিত) প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নওগাঁর ধামইরহাট, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলায় তিনটি প্রকল্পের পুনর্বাসন।

আত্রাই নদীর ড্রেজিংসহ তীর সংরক্ষণ’ প্রকল্প ও ‘দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদী সিস্টেম ড্রেজিং/খনন’ প্রকল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের চারটি প্রকল্প যথাক্রমে ‘গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

‘রূপগঞ্জ জলসিঁড়ি আবাসন সংযোগকারীর সড়ক উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্প, ‘জামালপুর ও শেরপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প ও ‘চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন ডাকাতিয়া নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্প এবং নৌ মন্ত্রণালয়ের ‘এস্টাবলিশমেন্ট অব গ্লোবাল মেরিটাইম ডিসট্রেস এন্ড সেফটি এন্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (ইজিআইএমএনএস)’ প্রকল্প।

সংশ্লিষ্ট খবর

Back to top button