ফ্রান্সে ফিরলেন ১৫০ বাংলাদেশি

জালালাবাদ এসোসিয়েশনের প্রচেষ্টায় চাটার্ড ফ্লাইটে ফ্রান্সে ফিরলেন ১৫০ জন প্রবাসী বাংলাদেশি। শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫০ জন যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি যাত্রা করে প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দরে অবতরণ করে।
ফ্লাইটি পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইন ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মো: হেনু মিয়াকে ধন্যবাদ জানান সাধারন সম্পাদক আলী হোসেন সহ সকল যাত্রীরা।
এসময় বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আলী হোসেন, উপদেষ্টা ও ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদ ভার তাহের, উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী, নুরুল আবেদীন
আঙ্গুর আলম, যুগ্ম সম্পাদক জাভেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আজাদ আহমদ, মনোয়ার হোসেন মুজাহিদ, ট্রেজারার আজাদ মিয়া, সদস্য শুনা মিয়াসহ আরো অনেকে।



