বিশ্ববাংলা

আগষ্ট থেকে আন্তর্জাতিক বিমান চলাচল উন্মুক্ত করবে কুয়েত

পর্যায়ক্রমে বাণিজ্যিক ফ্লাইট চালুর অংশ হিসেবে আগস্ট থেকে কুয়েতে আবারও উন্মুক্ত হচ্ছে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর।

দেশটির সরকার জানিয়েছে আগামী পয়লা আগষ্ট থেকে প্রবাসীরা ফিরে যেতে পারবেন কুয়েতে। তবে এক্ষেত্রে সব ধরণের যাত্রীর জন্য পিসিআর সনদ বা করোনা ভাইরাস মুক্তির সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। যেসব কুয়েতি নাগরিক এবং প্রবাসী ফিরে আসবেন তাদের অবশ্যই কুয়েতে আসার অন্তত ৪ দিন আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে স্বীকৃত স্বাস্থ্য কেন্দ্রের একটি সনদ সংগ্রহ করতে হবে।

এক্ষেত্রে বিভিন্ন দেশের কুয়েত দূতাবাস বা কনসুলেটে গিয়ে আলাদা কোন কাগজপত্র সংগ্রহের প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যারা কুয়েতে ফিরতে চান তাদের জন্য “শোলনিক” নামের একটি অ্যাপ বানানো হয়েছে।

বিদেশ থেকে ফিরে আসা নাগরিক এবং প্রবাসীদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে এই অ্যাপটি ইনস্টল করতে হবে।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button