দেশবাংলা

বান্দরবানে দুই গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬

বান্দরবা‌নের রাজ‌বিলার বাঘমারা এলাকায় জেএসএস-এর দুই গ্রু‌পের মধ্যে গোলাগু‌লি‌তে জেএসএস সংস্কার-এর সভাপতিসহ ছয় সদস্য নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছেন আ‌রও অন্তত দু’জন। মঙ্গলবার (৭ জুলাই) ভো‌রে সদ‌রের বাঘমারায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, জেএসএস সংস্কার-এর জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা। গু‌লি‌বিদ্ধ দু’জন হ‌লেন, বিদ্যুৎ ত্রিপুরা ও নিরু চাকমা।

স্থানীয়রা বলছে, জনসংহতি সমিতি এমএন লারমা গ্রুপ ও জেএসএস সংস্কার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বান্দরবান সদর থানার পুলিশ গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কতজন মারা গেছেন তা এখনও নিশ্চিত না। তবে স্থানীয়রা বলছে জনসংহতি সমিতি এমএন লারমা সংস্কার গ্রুপ ও জেএসএস সংস্কার গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button