আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

অনলাইনে হজের রেজিস্ট্রেশন চালু, অংশ নিতে পারবেন সৌদিতে অবস্থানরত প্রবাসীরাও

শর্ত সাপেক্ষে, অনলাইনের মাধ্যমে হজের রেজিস্ট্রেশন চালু করেছে সৌদি আরব সরকার। চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হবে ১২ জুলাই। আবেদনকারীর মধ্যে যারা হজ করতে পারবেন তাদেরকে এসএমএস ও ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

সোমবার থেকে শুরু হয় এই রেজিস্ট্রেশন কার্যক্রম। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ১৯ জুলাই থেকে। চলবে ২ আগস্ট পর্যন্ত। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে এর আগে যাঁরা আগে কখনো হজ করেননি, এ বছর শুধু তাঁরাই হজ পালনের সুযোগ পাবেন। সৌদি আরবের নাগরিকদের পাশাপাশি সৌদিতে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকরা অংশগ্রহণ করতে পারবেন। হাজিদের বয়স ২০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে হতে হবে। সৌদি আরব সরকার কর্তৃক প্রকাশিত হজ নির্দেশিকায় এসব শর্ত দেওয়া হয়েছে।

দেশটির আল-এরাবিয়ান প্রতিবেদনে আরো বলা হয়েছে, হজের আগে ও পরে ১৪ দিন করে কোয়ারেন্টাইনে থাকার অঙ্গীকার করতে হবে। এদিকে সৌদি আরবের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, ডায়াবেটিস, হার্টের রোগী, শ্বাসকষ্টজনিত রোগী ও কোভিড-১৯’এর সংক্রমণ কিংবা লক্ষণযুক্ত কেউ আবেদন করতে পারবেন না।

সংশ্লিষ্ট খবর

Back to top button