অন্যান্যবাংলাদেশ

ট্রেনে আসবে কোরবানির পশু

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় বাংলাদেশ রেলওয়ে প্রচলিত ভাড়ায় উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামমুখী কোরবাণীর পশু পরিবহণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন, রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার দুপুরে রেলভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যে কোন দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলেও জানান মন্ত্রী।

তিনি আরো জানান, গাইবান্ধা, পাবনা বা কুষ্টিয়া থেকে চট্রগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা হতে পারে। আগ্রহী ব্যবসায়ীগণকে রেলওয়ের কন্ট্রোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button